বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারকে ব্রান্ডিং করবে অনলাইল নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস’

॥হাসানুর রশীদ॥

জেলার প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মধ্যে অন্যতম একটি নাম আবদুল আজিজ। তাঁর সম্পাদনায় ‘কক্সবাজার ভয়েস’ এর বছর পার করে দ্বিতীয় বছরে পা দিয়েছে। এই অনলাইন সংবাদ মাধ্যম ইতোমধ্যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সু সম্পাদিত সংবাদগুলো পাঠকের হৃদয়ে স্থান করে নেয় খুব সহজে। শুধু সংবাদ নয়, ভিডিও ভিত্তিক নিউজ গুলোও বেশ চমৎকার।
এখানে রয়েছে একঝাঁক প্রতিশ্রুতিশীল ও তরুণ সংবাদককর্মী। এরা তুলে আনছে জেলার প্রত্যন্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদ। তারা প্রতিনিয়ত কক্সবাজারকে তুল ধরছে বিশ্ব দরবারে। তাদেরকেই জানাই শুভেচ্ছা।

মুক্ত পরিবেশে সংবাদ ও অভিমত প্রকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা অনেক বেশি। আশা করি ‘কক্সবাজার ভয়েস’ এর সম্পাদনা বিভাগ এব্যাপারে বেশ সচেতন। উপদেষ্টা সম্পাদক জনাব আবু তাহের এর নির্দেশায় আরো দ্রুত এগিয়ে যাবে এই গনমাধ্যমটি এটা আমার দৃঢ় বিশ্বাস।
পাঠক ও শুভানুধ্যয়ীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠবে ‘কক্সবাজার ভয়েস’। মায়ের কাছে সন্তান যেমন একজন সংবাদকর্মীর কাছে তার প্রকাশনা প্রতিষ্ঠান/প্রতিটি সংবাদ মাধ্যম তেমনই।

নতুন প্রত্যাশা নিয়ে আসা এই অনলাইন মাধ্যম কক্সবাজারকে ‘ব্রান্ডিং করবে এটা আশা করতেই পারি। অব্যাহত থাকুক অগ্রযাত্রা। জন্মদিনে এটাই প্রত্যাশা।

হাসানুর রশীদ,
সম্পাদক, দৈনিক হিমছড়ি
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কক্সবাজার প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION