শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

শ্রমিকদের ট্রেনের টিকেটের ব্যবস্থা করে দিলেন স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক:
করোনাজনিত লকডাউনে সাধারণ মানুষকে সাহায্য করছেন বলিউডের অনেক তারকা। সোনু সুদ ও অভিতাভ বচ্চনের পর ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাতে এগিয়ে এলেন স্বরা ভাস্কর।

জি নিউজ জানায়, দিল্লির অভিবাসী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে উদ্যোগী হলেন অভিনেত্রী। সরকারের অনুমতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে শ্রমিকদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করছেন স্বরা।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহারের ১,৩৫০ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে টিকিটের ব্যবস্থা করেছেন ‘নীল বাটে সানাটা’ অভিনেত্রী। একটি টিম তৈরি করে দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন স্বরা। শ্রমিকদের কে কোথায় যাবেন, জেনে নিচ্ছেন তার টিমের সদস্যরা।

এ প্রসঙ্গে স্বরা বলেন, “আমি বাড়িতে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছি। আর লাখ লাখ মানুষ ছড়িয়ে ছিটিয়ে কত কষ্ট করে থাকতে বাধ্য হচ্ছেন। এটা ভেবে আমার লজ্জাবোধ হচ্ছে। ”

শুধু টিকিট নয়। শ্রমিকদের জন্য নতুন জুতাও দিচ্ছেন তিনি। পানি-খাবারের ব্যবস্থাও করছেন।

এ দিকে শুক্রবার ১০টি বাসের ব্যবস্থা করে মুম্বাইয়ে অনেক শ্রমিককে বাড়ি ফিরিয়েছেন অমিতাভ বচ্চন।

পরপর চারদফা লকডাউনে মুম্বাইয়ে ছিলেন স্বরা। গত সপ্তাহে মায়ের অসুস্থতার খবর শুনে দুদিনে ১৪০০ কিমি পথ পাড়ি দিয়ে দিল্লি ফেরেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION