বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

ভারতে পঙ্গপালের হানা, সিনেমার গল্পই বাস্তবে রূপ নিয়েছে!

ভয়েস নিউজ ডেস্ক:

একেতো করোনা, তার উপরে পঙ্গপালের হানা। এ যেন ভারতবাসীর কাছে—গোদের উপর বিষফোঁড়া। পাকিস্তানে কৃষকের ফসল উজাড় করার পর ভারতের রাজস্থানের জয়সলমিরে ঢুকে পঙ্গপাল। তারপর মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা, উত্তর প্রদেশে ঢুকে পড়েছে। ফসল ক্ষতির আশঙ্কায় ভীত স্থানীয় কৃষক।

এর মধ্যে নেটিজেনদের মনে পড়েছে কয়েকটি সিনেমার কথা। হলিউড সিনেমার পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমায়ও পঙ্গপালের আক্রমণের বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। গত বছর তেলেগু ভাষার ‘কাপ্পান’ সিনেমাটি মুক্তি পায়। এটি পরিচালনা করেন কে ভি আনন্দ। প্রধান চরিত্রে অভিনয় করেন সুরিয়া ও মোহনলাল। কৃষকের ফসলি জমিতে পঙ্গপালের হানার বিষয়টি এতে দেখানো হয়। সেই দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে জোর আলোচনা। অনেকে বলছেন—‘কাপ্পান’ সিনেমার সেই দৃশ্যই বাস্তবে রূপ নিয়েছে!

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন সিনেমাটির পরিচালক কে ভি আনন্দ। তিনি বলেন—কাপ্পান সিনেমায় পঙ্গপালের দৃশ্য থাকায় অনেকেই ফোন করছেন। যদিও সাম্প্রতিক পঙ্গপাল হানার খবরে আমার খারাপ লাগছে। মাদাগাস্করে সিনেমাটির লোকেশন দেখতে গিয়ে আমরাও পঙ্গপালের মধ্যে পড়েছিলাম। গাড়ি চালানো যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পঙ্গপালবাহিনী চলে যায়। এরপরই আমি কাপ্পান সিনেমায় পঙ্গপালের দৃশ্য রাখার কথা ভাবি।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রিপিং’ সিনেমায় পঙ্গপাল দেখানো হয়েছে। এটি পরিচালনা করেন স্টিফেন হকিংস। সিনেমার বিখ্যাত দৃশ্য দ্য কুইন অব লোকাস্টস। সেখানে দেখানো হয়, কীভাবে পঙ্গপাল এসে খুনের চক্রান্ত ধূলিসাৎ করে দেয়।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION