বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

করোনায় স্পেনকে টপকে পাঁচে ভারত

ভয়েস আন্তর্জাতিক ডেস্ক:

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় স্পেনকে ছাড়িয়ে পাঁচ নম্বরে ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন, মৃত্যু ৬ হাজার ৯৪৬ জনের।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ‘সর্বোচ্চ’ ৯ হাজার ৮৮৭ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২৯৪ জন।

স্পেনে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। সেখানে মারা গেছেন ২৭ হাজার ১৩৫ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ১৯ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৭৯১ জন।

আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন এই রোগটিতে মারা গেছেন। নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৫ জন। সব মিলিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬ জনের মৃত্যু হল। মোট আক্রান্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জন।

তিন নম্বরে রাশিয়া। দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, ১৯৭ জন। এর আগে সেখানে সর্বোচ্চ ২৩২ জন মারা যায়, সেটা ২৯ মে।

রাশিয়ান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ১০২, মৃত্যু ৫ হাজার ৭১৭ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৪৮ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৯৪ জন।

যে চীন থেকে গত ডিসেম্বরে রোগটি ছড়িয়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জন কভিড-১৯ রোগী পাওয়া গেছে। আগের দিনের তুলনায় তিনজন বেশি।

চীন সরকারের দাবি অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৬ জন এই রোগে আক্রান্ত হলেন, যাদের অধিকাংশই সুস্থ। মৃত্যু ৪ হাজার ৬৩৪ জনের।

গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৩২১; বিপরীতে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION