বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মৌসুমি ফলের যত গুণ

আমিনা শাহনাজ হাশমি
গ্রীষ্মকালকে ফলের ঋতু বা মধুমাস বলা হয়। এই মৌসুমে আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, আনারসসহ আরও নানা ধরনের ফল থাকে বাজারে। এই ভাইরাস আতঙ্কের সময়ে মৌসুমি ফল খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রোগ ঠেকাতে কাজে দেওয়া এসব ফল এখন খুবই সহজলভ্য। তবে বাজার থেকে কিনে এনে সরাসরি খাওয়া যাবে না ফল। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর খাবেন। জেনে নিন কোন ফলের কী গুণ।

আম
মৌসুমী ফলের মধ্যে আম হলো প্রধান। কাঁচা আম থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। জ্বর, সর্দি-কাশি এড়াতে কাঁচা আমের জুড়ি নেই। অন্যদিকে স্বাদ ও পুষ্টিগুণের দিক থেকে পাকা আমের তুলনা হয় না। পাকা আমে রয়েছে প্রচুর ক্যারোটিন। এটি যকৃতের জন্য ভীষণ উপকারী।
লিচু
লিচুর রসালো অংশটি তৃষ্ণা মেটাতে সহায়ক। কাশি, পেটে ব্যথা দূর করতেও এর জুড়ি নেই। তবে গ্যাস্ট্রিকের রোগীর এই ফল না খাওয়াটাই ভালো।
জাম
জামের রস ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। জামের কচি পাতা বেটে খেলে পেটের অসুখ ভালো হয়।
কাঁঠাল
জাতীয় ফল কাঁঠালে রয়েছে প্রচুর শর্করা, আমিষ ও ভিটামিন এ। কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে খাওয়া যায়। এছাড়াও কাঁঠালে রয়েছে প্রচুর ভেষজ গুণ।

বাঙ্গি
রসালো ফল বাঙ্গির পুরোটাই জলীয় অংশে ভরপুর। ভিটামিন সি, শর্করা ও সামান্য ক্যারোটিন রয়েছে এই ফলে।
তরমুজ
তরমুজে আছে লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও পানি। অতিরিক্ত ঘাম এবং তৃষ্ণা দূর করতে তরমুজের রস খুবই কার্যকরী। এই রস খেলে অল্পতেই ক্লান্তি দূর হয়।
আনারস
যারা জ্বরে ভুগছেন তারা নিয়মিত আনারসের রস খেতে পারেন। সুস্বাদু ও ভিটামিন সি সমৃদ্ধ ফল আনারস। সর্দি-কাশিতেও আনারস খেলে উপকার পাওয়া যায়। এছাড়া কৃমি সারাতে আনারস খুবই কার্যকরী।
পেঁপে
পেঁপে প্রায় বারো মাসই পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে পাকা পেঁপে। কাঁচা পেঁপে ডায়রিয়া ও জন্ডিস সারায়। কাঁচা
জামরুল
রসালো ও হালকা মিষ্টি জামরুল গ্রীষ্মের অন্যতম ফল। এটি ভিটামিন বি২ সমৃদ্ধ ফল। ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী।

লেখক: পুষ্টিবিদ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION