রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

সাংবাদিক মোনায়েম খানের দাফন হবে তারাবনিয়ারছরা কবরস্থানে

ইমাম খাইর:
করোনায় মৃত্যুবরণকারী কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের লাশ দাফন হবে কক্সবাজার শহরের তারাবনিয়ারছরা কবরস্থানে।

লাশবাহি এ্যাম্বুলেন্সটি রবিবার (৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম থেকে রওনা করেছে। এর আগে গোসল, কাফন সম্পন্ন করা হয়েছে। কক্সবাজার পৌঁছেই যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

লাশ দাফনের জন্য চট্টগ্রামের একটি দাফন টিমও আসছে। টিমটি নগরীর বাইরে না গেলেও মেয়র আ জ ম নাসির ম্যানেজ করে দিয়েছেন বলে জানান মোনায়েম খানের শ্যালক জয়নাল আবেদীন।

তিনি জানান, দাফনকারী টিমটি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রাম ফিরবে।

রবিবার (৭ জুন) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন সাংবাদিক আবদুল মোনায়েম খান। তিনি ১ মেয়ে ১ ছেলের জনক।

গত ৩১ মে তার করোনা ধরা পড়ে। ছেলে কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেনের রিপোর্টও পজিটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হলে ১ জুন রাতে সাংবাদিক মোনায়েমকে উখিয়া আইসোলেশন সেন্টারে নেয়া হয়।

চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখানে নেয়ার পর প্রথম দিক তার অবস্থা কিছুটা উন্নতি হয়। শনিবারও অনেকটা ভাল ছিল। কিন্তু রবিবার ভোররাত থেকে খুবই সংকটাপন্ন হয়ে যায়। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারে সিনিয়র সাংবাদিক মোনায়েম খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION