বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সোনাদিয়া উপকূলে ট্রলার ডুবি, ১০ জেলে নিঁখোজ  ৮ জেলে উদ্ধার 

সাগরপথে মালয়েশিয়াগামী একটি ট্রলার

ভয়েস প্রতিবেদক :
কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে নাজিরারটেক চ্যানেলে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ১৮ জন মাঝিমাল্লা থেকে ৮ জনকে উদ্ধার করা গেলেও ১০ জেলে নিঁখোজ রয়েছে।
অপর দিকে আজ ভোরে সেন্টমার্টিন্স দ্বীপের জেটির কাছে অপর একটি ফিশিং ট্রলার সাগরের উত্তাল ঢেউয়ে ডুবে যায়।  তবে এই ট্রলারের মাঝিমাল্লারা সাতার কেটে কুলে উঠে যেতে সক্ষম হয়।
আজ শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে  বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।
তিনি জানান, ‘সাগর থেকে ফেরার পথে সোনাদিয়া দ্বীপের কাছে নাজিরার টেকের চ্যানেলে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়।
কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন অফিস সুত্রে জানা গেছে ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ডের টহল টিম ও আশেপাশে ট্রলারে থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ৮ মাঝি মাল্লাকে উদ্ধার করে। নিখোঁজ মাঝিমাল্লাদের উদ্ধারে কোস্ট গার্ড ও অন্যান্য ট্রলারের মাঝিমাল্লারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION