মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালী প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পেশাগত যোগ্যতা, সাংবাদিকতায় অবদান এবং সংগঠনের গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে তিনজন সাংবাদিককে মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সদস্যরা হলেন—রকিয়ত উল্লাহ (মহেশখালী প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ), কাইছার হামিদ, (মহেশখালী প্রতিনিধি, দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি) ও বদরুন্নেসা সুখী (হ্যাপী করিম) (মহেশখালী প্রতিনিধি, দৈনিক আজকের সংবাদ )।
এক বিজ্ঞপ্তিতে মহেশখালী প্রেস ক্লাব জানান, নতুন সদস্যদের পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং ইতিবাচক ভূমিকা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, নতুন সদস্যরা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণ করে সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ভয়েস/ জেইউ