বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সোনাদিয়ায় ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
বঙ্গোপসাগরের সোনাদিয়া নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম।
শনিবার (২০ আগস্ট) বিকেল ৫ টার দিকে মহেশখালী চ্যানেল থেকে আবু তৈয়ব ও সন্ধ্যার দিকে সোনাদিয়া চ্যানেল থেকে সাইফুলের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ডের সহায়তা মরদেহ দুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।
নিহতদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
এর আগে শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরও ৩ জন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ শনিবার।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION