বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টারদিকে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজারসহ ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলসহ উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌঁছে। দুপুর ১২টার দিকে নোয়েলিন হেজার জাতিসংঘের প্রতিনিধি দলসহ কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এসে শরনার্থীদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে নোয়েলিন হেজার  ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি,ধর্মীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

আগামীকাল বুধবার সকালে কক্সবাজার শহরে  তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সহ সরকারের শরনার্থী ব্যবস্হাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নিবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION