বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

ভারতে করোনা শনাক্ত সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত। দেশটিতে করোনা শনাক্ত সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় সাড়ে ১৪ হাজার মানুষ।

অবশ্য বিজেপি সরকারের দাবি, জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী এখনো বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো আছে ভারত।

দ্য হিন্দুর বুধবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে ৪ লাখ ৫৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৪৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ লাখ ৮৩ হাজার ৮০ জন।

এদিকে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে, করোনায় প্রাণহানির নিরিখে অতীতের রেকর্ড ভেঙেছে সোমবার। চব্বিশ ঘণ্টায় করোনায় ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৪ হাজার ৮২১ জন।

অবশ্য মন্ত্রণালয়ের যুক্তি, দেশের সামগ্রিক পরিস্থিতি দেখলে বোঝা যাবে বিশ্বের বহু দেশের থেকেই ভালো অবস্থায় রয়েছে ভারত। বিপুল জনঘনত্ব সত্ত্বেও এ দেশে প্রতি লাখ বাসিন্দা পিছু করোনা সংক্রমণের হার ৩০.০৪। বিশ্বে ওই হার ১১৪.৬৭।

অর্থাৎ সংক্রমণ লাফিয়ে বাড়লেও ভারতের তেমন খারাপ নয়।
অন্যদিকে রবিবার আক্রান্তের বিচারে তামিলনাড়ুকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসে রাজধানী দিল্লি। সেখানে সংক্রামিত ৬০ হাজারের কাছাকাছি। মান্ডোলি কারাগারে ১৭ জন কয়েদির দেহেও সংক্রমণ ধরা পড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত ৪ লাখ ৭৯ হাজার ৮০৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯৩ লাখ ৫৩ হাজার ৭৩৫ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION