বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাকালে দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রী জানান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী এ তথ্য জানান।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘মহামারি করোনাভাইরাসে দেশের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়া সংবাদ সংগ্রহ ও প্রচার করছেন। তাদের বিষয়ে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক হাজার পাঁচশ’ সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। পরেবর্তী পর্যায়ে আরও সাংবাদিককে এ অনুদান দেওয়া হবে।

এছাড়া এই ট্রাস্টের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত কারণে আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে তিন কোটি ১০ লাখ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১১-১২ অর্থ বছর হতে এ পর্যন্ত ১০ কোটি ৭৯ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, মহামারি করোনাভাইরাসে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য স্থাপিত গণমাধ্যমকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী—হ্যান্ডওয়াশ, হ্যান্ড সানিটাইজার, টিস্যু পেপার ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও চিকিৎসাসেবা পান, এ জন্যও নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION