বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের জরুরী সভা

প্রেস বিজ্ঞপ্তিঃ
লকডাউন প্রত্যাহার, দোকান, গোডাউন ও বাসা ভাড়া মওকুফ বিষয়ে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ সওদাগরের সভাপতিত্বে সোমবার (২৯ জুন) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, দীর্ঘ ৪ মাস ধরে দোকানপাট বন্ধ থাকায় মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। মালিক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে।

১ জুলাই থেকে কক্সবাজার পৌর এলাকার দোকানসমূহ খোলা রাখার অনুমতি চেয়ে গত ২৯ জুন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট যে আবেদন করা হয় তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভার সিদ্ধান্তসমূহঃ
১. দীর্ঘ ৪ মাস ধরে দোকানপাট বন্ধ থাকায় কক্সবাজার পৌরসভা এবং সমবায় সমিতির মালিকানাধীন মার্কেটগুলোর ৪ মাসের দোকান, গোডাউন, বাসা ভাড়া মওকুফ করার জন্য নিজস্ব সমিতির প্যাডে আবেদন করা হবে।

২. ব্যক্তি মালিকানাধীন দোকান, গোডাউন ও বাসা ভাড়া মওকুফ বিষয়ে জমিদারদের সাথে আলোচনা করবে।

৩. ফেডারেশনভুক্ত সমিতিগুলোকে চিঠি প্রদান করা হবে।

৪. সমিতিভুক্ত মার্কেটের জমিদারদের নাম, নাম্বারসহ ভাড়া সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করবে।

সভায় কক্সবাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি (বর্তমান উপদেষ্টা) আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, সহসেক্রেটারী আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবদুল গফুর, সদস্য মোঃ মোস্তফা, আবুল হোছন, নাছির উদ্দিনসহ ফেডারেশন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION