বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

অনলাইনে পড়াশোনা করছেন: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:
ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন নুসরাত ফারিয়া। অনলাইনে ক্লাস করেন। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ।

১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা। চলবে ১৬ জুলাই পর্যন্ত। অভিনয়, উপস্থাপনা, গান- কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।

নায়িকা বলেন, ‘লম্বা একটা সময় পার হয়ে যাচ্ছে, মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসলো পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।’

এদিকে গত মাসে আংটিবদল করেছেন ফারিয়া। করোনার এই সময়ে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন তারও সুযোগ নেই। টুকটাক শুটিং শুরু হলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে। স্বেচ্ছা ঘরবন্দি অভিনেত্রী পড়াশোনা করেই সময় কাটাচ্ছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION