রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পটিয়া থানা হাজত থেকে পালানো সেই নারী রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো:

পুুলিশের চোখ ফাঁকি দিয়ে পটিয়া থানা থেকে পালিয়ে যাওয়া আলোচিত সেই ইয়াবা পাচারকারী মোছাম্মৎ লাইজুকে শ্যোন এরেস্ট দেখিয়ে মঙ্গলবার দুপুরে পটিয়া থানা পুলিশ ৩ দিনের রিমান্ডে নিয়েছে।

গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে লাইজু ইয়াবার একটি চালান নিয়ে গন্তব্যে যাচ্ছিল। ওই সময় পটিয়া থানা পুলিশ তার কাছ থেকে ১৯শ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারের পর সে একটি স্বনামধন্য জাতীয় পত্রিকার স্টাফ রিপোর্টারের পরিচয় দেয় এবং তার কাছ থেকে পত্রিকার ভুয়া আইডি কার্ডও উদ্ধার করা হয়। পরের দিন ভোরে থানা হেফাজত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায় সে। দীর্ঘ ৫ মাস ২০ দিন পর সাভার থানা পুলিশ তাকে ফের গ্রেপ্তার করে।

পুলিশ জানান, মাদক সম্রাজ্ঞী লাইজু পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পটিয়া থাানার এএসআই শামসুদ্দিন ভুঁইয়া, কনস্টেবল মো. রিয়াজ ও মহিলা কনস্টেবল মোছাম্মৎ মমতাজকে ক্লোজ করা হয়। পরবর্তীতে লাইজুকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ২০২০ সালের ৯ মে সাভার থানা পুলিশ লাইজুকে মাদক আইনের একটি মামলায় গ্রেপ্তার করে। পটিয়া থানার উপ-পরিদর্শক হিরো বিকাশ লাইজুকে চট্টগ্রাম কারাগার থেকে শ্যোন এরেস্ট দেখিয়ে মঙ্গলবার থানায় আনেন। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, লাইজু থানা থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যেত। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযানও করা হয়েছে। সে বিভিন্ন সময় আনোয়ারা, বাঁশখালী হয়ে কক্সবাজারে যেত। পুলিশের নজরদারি থাকার কারণে সে ধরা পড়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION