বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

বিশ্বে প্রথমবার মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র পরিক্ষা ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরীয় এলাকার কাছে সামরিক মহড়ার শেষ দিন বুধবার (২৯ জুলাই) ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রভাবশালী রিভলিউশনারি গার্ড। খবর কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থার অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আকাশে ওঠার আগে ধূলিকণার মেঘ তৈরি হয়।

ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, ‘বিশ্বে প্রথমবারের মতো’ এ ধরনের মহড়া হলো। পুরোপুরি গোপনে ভূগর্ভ থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উচ্ছ্বসিত সংগঠনটি। ‘শত্রুদের গোয়েন্দা সংগঠনকে গুরুতর চ্যালেঞ্জ ছোড়ার জন্য একে গুরুত্বপূর্ণ অর্জন’ হিসেবে দেখছে তারা।

ইরানের জলসীমায় অবস্থিত বানি ফারুর দ্বীপের নির্ধারিত স্থানকে লক্ষ্য করে সুশোকি সু-২২ যুদ্ধবিমান থেকে বোমাও ফেলার কথা জানিয়েছে আইআরজিসি। সংগঠনটির এরোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ বলেছেন, ‘ভূগর্ভ থেকে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র বের হবে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।’

এর আগে হরমুজ প্রণালীতে প্রতীকি মার্কিন রণতরী বানিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করেছিল আইআরজিসি। তাদের এই কর্মকান্ডকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া আচরণ’ বলেছিল মার্কিন প্রশাসন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION