বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় আক্রান্ত অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় সংক্রমিত হয়েছেন। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন অমিত শাহ। সেখানেই পজিটিভ এসেছে রিপোর্ট।

টুইটে অমিত শাহ লিখেছেন, ‘প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছি।’

অমিত শাহ ভারতীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরে খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী রাজনীতিকে তিনি অন্য মাত্রা দিয়েছেন।

করোনা মহামারীর সময়েও তাকে বেশ সক্রিয় দেখা গেছে। গত কয়েক দিনে তিনি যাদের সঙ্গে মিশেছেন, তাদের সবাইকে আইসোলেশনে থাকতে অনুরোধ জানিয়েছেন।মোদির সংস্পর্শে এসেছেন কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION