বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে রোহিঙ্গা যুবক নিহত, আহত ২

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে কক্সবাজারের টেকনাফে নাফ নদে কাঁকড়া শিকারের সময় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। নিহত মোহাম্মদ জোবায়ের (১৮) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হামিদের ছেলে। রবিবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদে এ ঘটনা ঘটে।

ক্যাম্পের রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিক্ষেপ করা বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, লেদা ২৪ নম্বর ক্যাম্পের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জাবের ও ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। তারা নদে কাঁকড়া শিকার করছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বাংলা ট্রিবিউনকে বলেন, জালিয়ার দ্বীপের পাশে নাফ নদে কাঁকড়া শিকার করছিলেন তিন রোহিঙ্গা যুবক। এ সময় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান জুবায়ের। তবে কারা আক্রমণ করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তারা মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটেছে কিনা, সেটিও খতিয়ে দেখছি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, জুবায়েরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION