সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে রোহিঙ্গা যুবক নিহত, আহত ২

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে কক্সবাজারের টেকনাফে নাফ নদে কাঁকড়া শিকারের সময় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। নিহত মোহাম্মদ জোবায়ের (১৮) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হামিদের ছেলে। রবিবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদে এ ঘটনা ঘটে।

ক্যাম্পের রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিক্ষেপ করা বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, লেদা ২৪ নম্বর ক্যাম্পের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জাবের ও ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। তারা নদে কাঁকড়া শিকার করছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বাংলা ট্রিবিউনকে বলেন, জালিয়ার দ্বীপের পাশে নাফ নদে কাঁকড়া শিকার করছিলেন তিন রোহিঙ্গা যুবক। এ সময় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান জুবায়ের। তবে কারা আক্রমণ করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তারা মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটেছে কিনা, সেটিও খতিয়ে দেখছি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, জুবায়েরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION