মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

টেকনাফে নয়াপাড়া থেকে ২৩ হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের নয়াপাড়া থেকে ২৩ হাজার ইয়াবাবোঝাই কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার মধুপুর থানার গোলাবাড়ি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মো. শহর উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৫) এবং একই জেলার গোপালপুর থানার গোলপেছা এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মো. রুবেল মিয়া (২৩)।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে হ্নীলা ইউপির নয়াপাড়ার এনএফ অটো এলপিজি ফিলিং স্টেশনের উত্তর পাশে টেকনাফ-কক্সবাজারগামী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী। তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির নয়াপাড়ার এনএফ অটো এলপিজি ফিলিং স্টেশনের উত্তর পাশে টেকনাফ-কক্সবাজারগামী সড়কে অবস্থান নেয় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কার্ভাডভ্যান থেকে নেমে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে কাভার্ডভ্যান থেকে লাল-কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি, উদ্ধার ইয়াবা ও জব্দ করা গাড়িসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION