মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি”

আগামীকাল থেকে চলবে কক্সবাজারের সব ট্রেন

কক্সবাজার রেল স্টেশন ,ফাইল ছবি ।

এম এ সাত্তার:

আগামীকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সব ধরনের ট্রেন চলাচল করবে। বুধবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বন্যায় ফেনী অঞ্চলে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ৩ দিন বন্ধ থাকার পর কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেন চালু হয়। এছাড়াও ৬ দিন বন্ধ থাকার পর কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চালু হলেও এই রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে। ওই ট্রেনসহ বৃহস্পতিবার (২৯ আগস্ট) কক্সবাজার থেকে সব ধরনের ট্রেন চলবে বলে জানা যায়।

স্টেশনমাস্টার গোলাম রব্বানী বলেন, গত বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেললাইন থেকে পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, আগামী ৩১ আগস্ট কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনটি চলাচলের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ১ মাস মেয়াদ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো চিঠির উত্তর পাওয়া যায়নি। উত্তরের উপর নির্ভর করছে ট্রেনটি চলবে কি; চলবে না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION