শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

ক্ষমা চাওয়ার মতো আমি কিছু করিনি:নির্ভীক জাহ্নবী

ভয়েস বিনোদন ডেস্ক:

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের ‘আত্মহত্যা’র পর ‘স্বজনপ্রীতি’ নিয়ে তুমুল সমালোচনা চলছে। বলিউডের তারকা সন্তানদের রীতিমতো তুলোধুনো করছে নেটিজেনরা। তাই অনেক তারকা সন্তান বুঝতে পারছেন না কী বলা উচিত। অনেকে এ নিয়ে একদমই মুখ খুলতে নারাজ। কিন্তু সম্প্রতি সুপারস্টার কারিনা কাপুর খান সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘তারকার সন্তান বলে কি নিজের মেধার কোনো মূল্য পাব না? ২২ বছর কঠোর পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছি। এটা কি শুধু তারকা সন্তান বলেই? এমন ১০০ তারকা সন্তানের নাম বলতে পারি যারা বলিউডে জায়গা করতে পারেনি। তাই এসব আজেবাজে কথা না বলে মুখ বন্ধ রাখুন।’ এবার আরও নির্ভীক উত্তর দিলেন ভারতের প্রথম নারী সুপারস্টার প্রয়াত শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।

তার অভিনীত ‘গুঞ্জন স্যাক্সেনা’ বায়োপিকের ট্রেইলার মুক্তির পর থেকে ট্রলকারীরা নানা নেতিবাচক মন্তব্য ছুড়ে দিচ্ছে জাহ্নবীর উদ্দেশে। এমনকি অনেকে এ মুভিটি বয়কট করার জন্যও আওয়াজ তুলেছে। এমন উত্তাল সময়ে জাহ্নবী বলেন, ‘স্বজনপ্রীতি খুবই স্বাভাবিক। ছিল, আছে আর থাকবে। এটা সত্যি যে, আমি সহজে সুযোগ পেয়েছি। অনেকে এত সহজে সুযোগ পায় না। আমি অন্যদের তুলনায় অনেক সহজে এখানে পৌঁছেছি। তবে আমাকে টিকে থাকতে হবে নিজের যোগ্যতায়। স্বজনপ্রীতি বলে মানুষ প্রথম এক বা দুটি সিনেমা পায়, কিন্তু ক্যারিয়ার গড়তে পারে না। আগামী সফর আমার নিজেরই।

আমি এখনই আমার আসল সফর শুরু করেছি। আমার নিজের রাস্তা আমি নিজেই তৈরি করে হাঁটছি।’ জাহ্নবী আরও বলেন, ‘আমি দ্বিতীয় মুভি পেয়েছি, কারণ প্রথমটা চলেছে। প্রযোজক প্রথম সিনেমা দেখে আমার ওপর ভরসা করেছেন। আর প্রথম সিনেমা স্বজনপ্রীতির খাতিরে পাওয়ার পর প্রমাণ করেছি যে আমি ওই মুভির যোগ্য ছিলাম। আমি ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখছি না। ক্ষমা চাওয়ার মতো আমি কিছু করিনি।’

শরণ শর্মা পরিচালিত ‘গুঞ্জন স্যাক্সেনা’ মুভিতে জাহ্নবী অভিনয় করেছেন ভারতীয় বিমান সেনার প্রথম নারী পাইলট গুঞ্জন স্যাক্সেনার চরিত্রে। পর্দায় নিজেকে গুঞ্জন হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রচুর ঘাম ঝরিয়েছেন। এমনকি বিমান চালানোর প্রশিক্ষণও নিয়েছেন। মুভিটি ১২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION