বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Democratic presidential candidates former Vice President Joe Biden, left, and Sen. Kamala Harris, D-Calif. shake hands Thursday, Sept. 12, 2019, after a Democratic presidential primary debate hosted by ABC at Texas Southern University in Houston. (AP Photo/David J. Phillip) ভয়েস আন্তর্জাতিক ডেস্ক:
একদিকে এশিয়ান কমিউনিটির ভোট, অন্যদিকে কৃষ্ণাঙ্গদের। ভারতীয় বংশোদ্ভূত সিনেটর কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করে এভাবে ‘এক ঢিলে দুই পাখি’ মারার পথ করলেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
প্রায় এক মাসের বিচার-বিশ্লেষণ শেষে মঙ্গলবার বাইডেন কমলাকে ‘রানিংমেট’ হিসেবে ঘোষণা করেন। ৫৫ বছর বয়সী এই নারী যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান-আমেরিকান কিংবা কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ, যিনি প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেলেন।
৫৫ বছর বয়সী কমলাকে ‘অকুতোভয় যোদ্ধা’ আখ্যা দিয়ে বাইডেন টুইটারে লিখেছেন, ‘আমার রানিংমেট হিসেবে অকুতোভয় যোদ্ধা কমলা হ্যারিসকে নির্বাচনের ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত।’
ক্যালিফোর্নিয়ার ফার্স্ট-টার্ম সিনেটর কমলাকে তিনি দেশের ‘অন্যতম নিখুঁত সরকারি কর্মী’ হিসেবেও পরিচয় করান।
কে এই কমলা: কমলার মা শ্যামলা গোপালান ভারতের চেন্নাইয়ের মেয়ে। যুক্তরাষ্ট্রে একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী হয়ে যান।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ‘কমলা দেবী হ্যারিস’কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মিশ্র জাতিসত্তার রাজনীতিবিদ হিসেবে পরিচয় করানো হয়েছে।
অকল্যান্ডে জন্ম নেয়া কমলাকে অনেকে ‘ফিমেল ওবামা’ও বলে থাকেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন।
২০১৯ সালে মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।