শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

কর্তৃত্ব ফলাতেন:সন্দেহের তীর রিয়ার দিকে

ভয়েস বিনোদন ডেস্ক:

গত দু’মাসে অকালপ্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অনেক তথ্যই প্রকাশ্যে এসেছে। তদন্তকারীদের জেরায় অনেকেই বিস্ফোরক মতামত জানিয়েছেন। তাতে সন্দেহের তীর ক্রমশই সুশান্তের সর্বশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে যাচ্ছে। এবার মুখ খুললেন সুশান্তের গাড়িচালক ধীরেন। তিনি জানিয়েছেন, ‘পাশের ঘরে যন্ত্রণায় কাতরাতেন সুশান্ত। তখন তার ফ্ল্যাটে উদ্দাম পার্টিতে মত্ত থাকতেন রিয়া চক্রবর্তী।’ ধীরেন আরও জানান, ‘সুশান্তের পুরনো কোনো কর্মীকে সহ্য করতে পারতেন না রিয়া। এমনকি সুশান্ত নিজে কোনো কর্মী নিয়োগ করলে তাকেও রিয়ার তোপের মুখে পড়তে হতো। রিয়ার জন্যই তার চাকরি গিয়েছিল। তার দাবি, সুশান্ত সিং রাজপুতের জীবনযাপন খুবই সাধারণ ছিল। নিজের মতো থাকতে পছন্দ করতেন। রিয়া তার ওপর কর্তৃত্ব ফলাতেন। সুশান্তের টাকাতেই দিনের পর দিন তার ফ্ল্যাটে বন্ধুবান্ধবদের ডেকে এনে পার্টি করতেন। রিয়ার ভাই সৌভিকও পার্টিতে নিজের বন্ধুদের নিয়ে আসতেন।

শুধু সুশান্তের ড্রাইভার নয়, তার সাবেক পরিচারক-পরিচারিকাদের একে একে জিজ্ঞাসাবাদ করছে ভারতের অর্থনৈতিক আইনকানুন প্রয়োগ ও আর্থিক অপরাধ দমন সংক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর তাতেই বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য। কিছুদিন আগে সুশান্তের বডিগার্ডও রিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে এমনই অভিযোগ করেছিলেন।

ইডির জিজ্ঞাসাবাদের মুখে রিয়া চক্রবর্তী জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুত সাড়ে চার কোটির একটি ফ্ল্যাটের ইএমআই দিচ্ছিলেন। সেই ফ্ল্যাটে তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে রয়েছেন। ইডির অফিসারদের কাছে নাকি রিয়া দাবি করেছেন, অঙ্কিতার কাছ থেকে এই সম্পত্তি ফেরত নেওয়ার অনেক চেষ্টাই করেছিলেন সুশান্ত, তাতে কোনো লাভ হয়নি। অন্যদিকে, বিহারে সুশান্তের বাবা ও পরিবারের বাকি সদস্যদের সিবিআই জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

বলিউড তারকা ও সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন। তিনি জানান, ওই ফ্ল্যাটের সমস্ত লোন তিনি নিজেই অভিনয় থেকে উপার্জিত কষ্টের টাকা দিয়ে শোধ করেছেন। তার প্রমাণও তিনি দিতে পারবেন। তিনি আরও বলেন, ‘তদন্তকে অন্যদিকে ঘোরানোর জন্য রিয়া আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ করছেন। আমি চাই এই তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। তাহলে প্রকৃত সত্য উঠে আসবে।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION