শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

‘আশীর্বাদ’ ও ‘দেহ ঘড়ি’ অপুর নতুন দুই সিনেমা

অপু বিশ্বাস

ভয়েস নিউজ ডেস্ক:

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোতে কারা অভিনয় করবেন তা এক এক করে প্রকাশ হচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ চলচ্চিত্রে কে কাজ করবেন, তা নিয়ে শুরু থেকেই আগ্রহ রয়েছে সবার। অবশেষে জানা গেল এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এ সময় পরিচালকসহ ছবির সহপ্রযোজক জেনিফার ফেরদৌস উপস্থিত ছিলেন। প্রযোজনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালক মানিক জানান, চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। বাকি চরিত্রের কাস্টিং চূড়ান্ত করে শিগগিরই জানানো হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি ছবির শ্যুটিং শুরুর আশা করছেন তিনি।

ইতিমধ্যে চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ঘরবন্দি দশা কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য মুখিয়ে আছি। সিনেমাটিতে আমি সুবর্ণা চরিত্রে অভিনয় করব। জেনিফার আপু দারুণ একটি কাহিনী লিখেছেন। সুবর্ণা চরিত্রটিও অসাধারণ। নতুন করে কাজে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করছি, দর্শক-ভক্তরা আগের মতোই আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস, জেনিফার আপুর “আশীর্বাদ” একটি অসাধারণ চলচ্চিত্র হবে।’

প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, ‘সুবর্ণা চরিত্রে অপুকেই আমার সবচেয়ে মানানসই মনে হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে।’

এদিকে অভিনেতা ডি এ তায়েবের বিপরীতে নতুন একটি সিনেমাতেও অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানালেন অপু বিশ্বাস। ছবির নাম ‘দেহ ঘড়ি’। তিনি বলেন, ‘সাইনিং না হলেও ছবিটি করব বলে মৌখিকভাবে জানিয়েছি। আগামী মাস থেকে শ্যুটিং শুরুর কথা। যৌনপল্লীর বাসিন্দারা মারা গেলে তাদের জানাজা পড়ানো হয় না। দাফন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ওই এলাকায় যারা যাতায়াত করেন, তাদের জীবন বা জানাজা নিয়ে সমস্যা হয় না। এমনই মানবিক একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। আমাকে দেখা যাবে যৌনকর্মীর চরিত্রে।’

তিনি আরও বলেন, ‘দুটি সিনেমার চরিত্র খুবই শক্তিশালী এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং। একটা সময় বাণিজ্যিক সিনেমার নায়িকা হয়েছি। এখন অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। তাই এ ধরনের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।’

এই ছবির কনসেপ্ট বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের।

অপু এখনো সিনেমার কাজে না ফিরলেও মডেলিংসহ নানা ধরনের কাজ করছেন। অপু বিশ্বাস বলেন, ‘১৩ আগস্ট ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি পারলারের ফটোশ্যুট করেছি। এর মাধ্যমে দীর্ঘ ছয় মাস পর কাজে ফিরলাম। করোনার কারণে দীর্ঘদিন কাজ করা হয়নি। দীর্ঘদিন পর কাজে এসে ভালোই লেগেছে। সব মিলিয়ে ভালো লেগেছে।’

অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। সিনেমা হল খুললেই এটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। এ ছাড়া পশ্চিম বাংলায় ‘শর্টকাট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION