শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’

স্পর্শিয়া’র ‘নবাব এলএলবি’ স্ট্রিমিং প্ল্যাটফর্মে

অর্চিতা স্পর্শিয়া

ভয়েস বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। লকডাউনের পর নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন ‘নবাব এলএলবি’ সিনেমা দিয়ে।

লকডাউনে ডুব…

পুরো লকডাউনটা নিজের মতো কাটিয়েছি। নিজের যা যা করতে ভালোলাগে তাই করেছি। এরমধ্যে কোনো ডিস্টার্ব চাই নি। তাই ফোনটাও বন্ধ রেখেছিলাম। সম্প্রতি ফোন চালু করেছি। আমি প্রায়ই এমন করি। যখন দেখি খুব একটা কাজ নেই বাইরে তখন নিজের ভুবনে হারিয়ে যাই। বলতে পারেন, নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমার সবার থেকে এই বিচ্ছিন্নতা। লকডাউনে প্রচুর বই পড়েছি। তালিকা বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে। যারা আমাকে কাছ থেকে চেনেন বা আমার কাজের প্রকৃত ভক্ত তারা জানেন আমার প্রথম ভালোবাসার নাম বই। তারাশঙ্করের ‘কবি’র কথা এখন বলতে খুব ইচ্ছে করছে। হারুকি মুরাকমির অনেকগুলো বই পড়েছি।

নবাব এলএলবি…

এই সিনেমাটির ঘোষণা যখন আসে তখন অনেক খবর প্রকাশ হয়েছে। অনেকেই জানেন, অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় আমি প্রথমবারের মতো সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করব। আরও আছেন মাহিয়া মাহি। ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে আছেন নির্মাতা দীপংকর দীপন। আগামী মাসের গোড়ার দিকেই শ্যুটিং শুরু হবে। আমি ইতিমধ্যে এর প্রস্তুতি পর্ব শুরু করেছি। যেহেতু বেছে বেছে কম কাজ করি, তাই প্রতিটি চরিত্র নির্মাণের জন্য যথেষ্ট সময় পাই। এতে অভিনয়ের গুণগত মান ভালো হয়। এখনই সিনেমাটির চরিত্র নিয়ে কিছু বলতে পারব না। বললে এর সাসপেন্স নষ্ট হয়ে যাবে। এখন তো সারা বিশ্বের সিনেমা হল বন্ধ। আমাদের দেশের সিনেমা হলের অবস্থা তো এমনিতেই খারাপ। সব মিলিয়ে নির্মাতারা ভাবছেন সিনেমাটি ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দিতে। যখন সিনেমাটি প্রকাশ হবে তখন সবাই প্রপার ওয়েতে দেখলেই আমি খুশি হব।

নাটক ও মডেলিং থেকে দূরে…

ক্যারিয়ারের শুরুতেই নাটক ও মডেলিং করেছি প্রচুর। অনেক বছর হলো নাটক থেকে দূরে আছি। শুধু সিনেমা নিয়েই ভাবছি। আমার একটা সময় মনে হয়েছে, নাটকে নতুন কিছু করার নেই। সেই একঘেয়ে গল্পই আসছিল আমার কাছে। তাছাড়া নাটকের যে পরিবেশটা শুরুর দিকে পেয়েছিলাম সেটিও আর নেই। কেমন একটা গন্ডিবদ্ধ হয়ে কাজ করছে কেউ কেউ। আর সবাই বেকার বসে আছে। আর দিনে দিনে মডেল শব্দটিতেই আমার আপত্তি শুরু হলো। এখন কেউ আমাকে মডেল স্পর্শিয়া বললে বিরক্ত লাগে। আমি অভিনেত্রীই হতে চাই, ভালো অভিনেত্রী। যার কাজ দেখে অনেক বছর পরও একটি মেয়ে বলতে পারে আমি স্পর্শিয়ার মতো অভিনেত্রী হতে চাই। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION