মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিচ্ছেনা? বুঝাবেন যেভাবে

ভয়েস নিউজ ডেস্ক:

আপনার বিয়ের বয়স হয়েছে, কিন্তু মা-বাবা বিয়ে দিচ্ছেন না? লজ্জায় মুখ ফুটে বলতেও পারছেন না বিয়ের কথা? আকারে-ইঙ্গিতে মাকে সেটা বুঝিয়ে দেওয়ার কিছু পরামর্শ জেনে নিন…

পরামর্শসমূহ:

১. আপনার মায়ের সামনে বন্ধুপত্নীদের বেশি বেশি প্রশংসা করুন। যেমন অমুকের বউ অমুকের মায়ের খুব যত্ন নেয়। তমুকের বউ তমুকের মায়ের সব কাজে সহযোগিতা করে।

২. বাসায় আপনার বিবাহিত বন্ধুদের ঘন ঘন দাওয়াত দিন বউ-বাচ্চাসহ। আপনার মা বন্ধুদের বউ-বাচ্চা দেখে আপনার বিয়ের কথা ভাবতেও পারেন।

৩. আপনার রুম সব সময় অগোছালো রাখুন। আপনার মা রুম গোছাতে গোছাতে বিরক্ত হয়ে একসময় আপনার বিয়ের ব্যবস্থা করেও ফেলতে পারেন।

৪. আপনার রুমের ডবল খাটটা বদলে সিঙ্গেল খাট নিয়ে আসুন। কিছু জিজ্ঞেস করলে বলবেন, এত বড় খাট জায়গার অপচয় ছাড়া আর কিছু নয়।

বিজ্ঞাপন

৫. ঘরের দেয়ালে ছোট শিশুদের ছবি টাঙিয়ে রাখুন। বলা তো যায় না শিশুদের ছবি দেখলে আপনার মায়ের মনে নাতি-নাতনি পাওয়ার আকাঙ্ক্ষা জাগতে পারে।

৬. মাঝেমধ্যে রাত করে বাসায় ফিরুন। কিছু জিজ্ঞেস করলে বলবেন, বাসায় জলদি এসে কী লাভ? একা একা বোরিং লাগে।

৭. এত কিছুর পরও যদি আপনার মা বিয়ের জন্য না ভাবেন, তাহলে সরাসরি তাঁর পা ধরে মুখ ফুটে বিয়ের কথা বলুন। সৌভাগ্য কেবল সাহসীদের সঙ্গেই থাকে। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION