বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাংবাদিককে গলা কেটে হত্যা

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৭) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জুলহাসের সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে আটকে পুলিশে দেয় স্থানীয়রা।

নিহত জুলহাস উদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি বেসরকারি চ্যানেল বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি। তিনি ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু জানান, দুপুরে জুলহাস উদ্দিন তার ব্যক্তিগত প্রাইভেটকার মেরামত করার জন্য মানিকগঞ্জ সদরে যান। সেখানে প্রাইভেটকার রেখে যাত্রীবাহী বাসে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ডে নামেন। এ সময় ওই বাস থেকে শাহিন ও মোয়াজ্জেম নামের দুই ব্যক্তি নেমেই জুলহাস উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে। এ সময় স্থনীয় লোকজন তাদের আটকে পুলিশে সোপর্দ করে। জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরই ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তার সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছুরিটিও জব্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION