শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

‘দক্ষিণায়নের দিন’ নিয়ে ব্যস্ত আফসানা মিমি

আফসানা মিমি

ভয়েস বিনোদন ডেস্ক:

আফসানা মিমি মানেই মিষ্টি মুখের প্রাণখোলা হাসির অভিনেত্রী। তাকে দেখলে অনেক ভক্তের মন ভালো হয়ে যায়। ছোটবেলা থেকেই তার অভিনয়ের সঙ্গে বসবাস। মঞ্চ, টেলিভিশন ও সিনেমা সব জায়গাতেই দারুণ সব কাজ উপহার দিয়েছেন। তিনি সেই অল্প কয়েকজন তারকার একজন, যারা নিয়মিত অভিনয় না করলেও তাদের নিয়ে দর্শক আগ্রহ এতটুকুও ভাটা পড়েনি। তাই তো দীর্ঘ বিরতি দিয়ে যখনই তিনি কাজ করেন, দর্শক আনন্দ নিয়ে সেই কাজগুলো দেখে। নিয়মিত কাজ না করা প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘অনেক বছর তো অভিনয় করলাম। এখন অন্য ধরনের কাজ করতেও ভালো লাগে। ক্যামেরার পেছনে নানা ধরনের কাজ করছি বিগত কয়েক বছর। এসব নিয়ে ব্যস্ত থাকি বলে অভিনয়ে নিয়মিত হতে পারি না। তবে অভিনয় আমার সবচেয়ে ভালোলাগার কাজ।’

দর্শকের জন্য সুখবর, চার বছর বিরতির পর আবারও নতুন নাটক নিয়ে হাজির হবেন এ লাস্যময়ী তারকা। ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিকের পর এবার তিনি পরিচালনা করবেন বিটিভির একটি ধারাবাহিক। এ প্রসঙ্গে মিমি বলছিলেন, ‘একসময় বাংলাদেশ টেলিভিশনের বেশিরভাগ নাটক ছিল দর্শকপ্রিয়। নাটকগুলোর গল্প যেমন ছিল বৈচিত্র্যপূর্ণ, তেমন ছিল তারকাদের প্রশংসনীয় অভিনয়। নব্বইয়ের দশকে বিটিভির নাটক দিয়েই আমার ক্যারিয়ার শুরু। বিটিভি দিয়েই তারকাখ্যাতি পেয়েছি। তাই বিটিভির প্রতি সবসময় আলাদা ভালোবাসা কাজ করে। সেখান থেকে যখন কাজটির প্রস্তাব পেলাম, তখন আর না করতে পারিনি। দীর্ঘদিন পর বিটিভির নাটকের কাজ করতে পারছি, এটা খুব ভালোলাগার।’

মিমির নতুন ধারাবাহিকটি নির্মিত হবে প্রখ্যাত সাহিত্যিক শওকত আলীর উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে। এখন নাটকটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সানজিদা প্রীতিকে। আরও অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, এফএস নাঈমসহ অনেকেই। নাটকটির প্লট নিয়ে মিমি বলেন, ‘একটি নারী চরিত্রটিকে কেন্দ্র করে পুরো গল্প আবর্তিত হবে। চরিত্রটির নাম রাখি, সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। খুব বেশি উচ্চাকাক্সক্ষা নেই, কিন্তু নীতিবোধ নিয়ে বাঁচতে চায়। গল্প শুরু হবে মেয়েটির ছাত্রজীবন নিয়ে, পরে চাকরিজীবন, তা ছেড়ে দিয়ে মফস্বলে শিক্ষকতা করা। অনেক বাঁক আছে চরিত্রটির।’ তিনি আরও বলেন, ‘কিছুদিনের মধ্যেই আমরা প্রতিটি চরিত্রের লুক সেট নিয়ে কাজ করব। ইচ্ছা আছে এ মাসের শেষের দিকে শ্যুটিং শুরু করার। চার বছর আগে আমার পরিচালনায় ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিকটি দর্শক এখনো মনে রেখেছে। এবারের নাটকটিও আশা করছি দর্শকের পছন্দ হবে।’ এতক্ষণ তো গেল পরিচালনার খবর। কিন্তু আজকের আফসানা মিমি তো অভিনয়ের জন্য। সেই অভিনয়ের খবর কী? জানতে চাইলে মিমি বললেন, ‘অনেক বছর পর সিনেমায় কাজ করলাম। ১০ বছর আগে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’ সিনেমায় অভিনয় করেছিলাম। গত বছর শুরু হয় গিয়াসউদ্দিন সেলিমের নতুন মুভি ‘পাপ-পুণ্য’র শ্যুটিং। সব কাজ শেষ, তবে এখনো মুক্তি পায়নি। দারুণ একটি কাজ হয়েছে। এতে আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফারজানা চুমকিসহ অনেকে। এখনই সিনেমা নিয়ে বেশি কিছু বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি, এ ধরনের চরিত্রে দর্শক আমাকে আগে কখনই দেখেনি। একেবারে জীবনের কাছাকাছি একটি গল্প। প্রতিটি শিল্পী মনপ্রাণ ঢেলে কাজ করেছেন। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION