শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ভারতীয় অভিনেত্রী শ্রাবণীর আত্মহত্যা

ভয়েস বিনোদন ডেস্ক:

ভারতের শোবিজে আবারও আত্মহত্যা। জনপ্রিয় তেলুগু অভিনেত্রী শ্রাবণী কোন্দপাল্লির ঝুলন্ত লাশ মিলেছে মঙ্গলবার।হায়দরাবাদের মধুরানগরে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বছর ২৬ বছরের ওই অভিনেত্রী।শ্রাবণীর মৃত্যুর খবর ছড়াতেই জোর শোরগোল শুরু হয়ে যায়। টিকটক স্টার দেবরাজ শেঠির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এস আর নগর থানায় দেবরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রাবণীর পরিবার। বেশ কয়েক মাস ধরে শ্রাবণীকে জ্বালাতন করছিলেন তিনি। সেই অভিযোগেই এবার পুলিশের দ্বারস্থ হয়েছে প্রয়াত অভিনেত্রীর পরিবার।

মঙ্গলবার নিজের মধুরানগরের ফ্ল্যাটে রাত সাড়ে নয়টা নাগাদ শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেন শ্রাবণী। অভিনেত্রী গোসল করতে গেছেন ভেবে পরিবারের কেউ ডাকাডাকি করেননি। এরপর কয়েক ঘণ্টা ধরে ঘর থেকে না বেরোনোর পরই শ্রাবণীর ঘরের দরজা ভেঙে ঢোকেন তারা।

ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শ্রাবণীকে। সঙ্গে সঙ্গে স্থানীয় যশোদা হাসপাতালে যাওয়া হয় কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।শ্রাবণী কোনো সুইসাইড নোট রেখে যায়নি বলে জানিয়েছে পুলিশ।এ অভিনেত্রী স্থানীয় টেলিভিশনের পরিচিত মুখ। জনপ্রিয় কিছু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রাবণী।

১৪ জুন আত্মহত্যা করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুশান্ত সিং রাজপুত। সে ঘটনায় ভারত জুড়ে তোলপাড় হয়। এর পর আরও কিছু আত্মহত্যার ঘটনা ঘটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION