বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরে তৈরি মিষ্টি দই

লাইফস্টাইল ডেস্ক
ইফতারে দই-চিড়া কিংবা লাচ্ছি খেতে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন মিষ্টি দই। দইবীজ ও দই খুব সহজেই বানানো যায়। জেনে নিন কীভাবে বানাবেন।

দইবীজ
একটি মোটা তলযুক্ত প্যান চুলায় বসিয়ে ভেতরে স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের অপরে একটি মাঝারি সাইজে তোয়ালে দুই ভাঁজ করে রাখুন। প্যান ধেকে দিন ঢাকনা দিয়ে। ঢাকনায় কোনও ছিদ্র থাকলে সেটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিন। চুলার সর্বনিম্ন আঁচে ১০ মিনিটের জম্য রেখে দিন এভাবে।
আধা কাপ গুড়ো দুধ নিন বাটিতে। ১/৪ কাপ তরল দুধ দিয়ে মিশিয়ে নিন ভালো করে। ৩ টেবিল চামচ ভিনেগার দিন। ভিনেগার না থাকলে লেবুর রস দিন। অল্প অল্প করে মেশাতে হবে। মাটির ছোট পাত্র বা কাচের বাটিতে মিশ্রণটি ঢেলে দিন। ফয়েল পেপার অথবা সুতির কাপড় দিয়ে পাত্র ঢেকে আগে থেকে চুলায় রেখে দেওয়া স্ট্যান্ডে বসিয়ে তোয়ালে দিয়ে মুড়ে দিন। একদম কম আঁচে ১৫ মিনিট রেখে দিন। জমে যাবে দই। ঠাণ্ডা হলে ১ ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিন। এই দইয়ের বীজ এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন।

দইবীজ থেকে দই তৈরি

একটি চালুনিতে দেড় কাপ দইয়ের বীজ নিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে বাড়তি পানি ঝরে যাবে। প্যানে ১ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিন। চিনি গলে সোনালি রঙ হয়ে গেলে সামান্য দুধ দিয়ে নেড়ে নামিয়ে নিন। দুই লিটার দুধ চুলায় ফুটিয়ে নিন। ছয় থেকে সাতবার বলক তুলবেন। স্বাদ মতো চিনি মিশিয়ে নিন দুধে। ক্যারামেলমিশ্রিত দুধ দিয়ে আরও দুইবার বলক তুলে দিন। দুধ নামিয়ে ঠাণ্ডা করুন। একেবারে ঠাণ্ডা করবেন না। কুসুম গরম থাকা অবস্থায় বসাতে হবে দই। দইবীজ ভালো করে ফেটে নিন। এবার অল্প অল্প করে কুসুম গরম দুধ মিশিয়ে নিন। যে পাত্রে বসাবেন সেটাতে ঢেলে নিন দুধের মিশ্রণ। চুলায় দই তৈরি করতে দইবীজের প্রিপারেশনেই বসান। দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে দই। চাইলে ওভেনে বসাতে পারেন। ৫০ থেকে ৮০ ডিগ্রি তাপমাত্রায় এক থেকে দেড় ঘণ্টা লাগবে দই জমতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION