বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘লাভ লোকসান লিয়া টেনশন করি না, হামি হামার ছবি মুক্তি দেমো’

হিরো আলম এবং নায়িকা।

ভয়েস বিনোদন ডেস্ক:

সবাই পেছালেন, এগিয়ে এলেন হিরো আলম। করোনাভাইরাসের সংক্রমণের পুরো পৃথিবী থমকে গিয়েছে নিও নরমাল লাইফে ফিরছে সবই। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহগুলো খুলতে পারে। তথ্যমন্ত্রী সে তথ্যই দিলেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেশের প্রেক্ষাগৃহ গুলো খুলে যাবে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

এরইমধ্যে হলগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে। এই সময় নতুন কোনো ছবিই মুক্তি পাবে না। কেননা সিনেমায় যে পরিমাণ লগ্নি তা এই নীরিক্ষণ সময়ে ফিরে নাও আসতে পারে। মুখ থুবড়ে পড়তে পারে নতুন ছবি। যে কারণে সকল প্রযোজক পিছিয়ে যাচ্ছেন। এমন সময় ঘোশণা দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম তার সিনেমা মুক্তি দেবেন।

হিরো আলম বলেন, ‘১৬ তারিখ যদি পরে সিনেমা হল খোলে তাহলে পরে হামি হামার ছবি মুক্তি দেমো, হামি লাভ লোকসান লিয়া টেনশন করি না।’

হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বছরের শুরুতেই। এটি মুক্তি পাবার কথা ছিল ২৭ মার্চ।

এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। হিরো আলম জানান, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমার গল্প প্রসঙ্গে আলম জানিয়েছেন, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’।

তিনি বলেন, আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন– সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুকুল নেত্রবাদী। সূত্র:কালেরকণ্ঠ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION