বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুবাইয়ের গ্যালারিতে শাহরুখ

বিনোদন ডেস্ক:

দুবাইয়ের গ্যালারিতে দেখা মিলল শাহরুখ খানের। বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে মাঠে হাজির হন ‘বলিউড বাদশা’।

ভারতে খেলা হলে কলকাতার বেশিরভাগ ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থেকে দলকে উৎসাহিত করেন শাহরুখ। এবার অবশ্য খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

করোনার কারণে কোয়ারান্টাইন ও বায়ো-সিকিওর বাবলে থাকার বাধ্যতামূলক শর্ত থাকায় দলের প্রথম দুই ম্যাচে মাঠে দেখা যায়নি শাহরুখকে।
মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মাঠে থাকতে পারেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে উদ্দীপ্ত করেছেন। হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর দলের তরুণদের পারফরম্যান্সের যেমন উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, তেমনই সিনিয়রদেরও কৃতিত্ব দিয়েছেন অনভিজ্ঞ ক্রিকেটারদের যথাযথ গাইড করার জন্য।

এদিন রাজস্থানের বিপক্ষে ম্যাচ দেখতে যে মাঠে আসবেন শাহরুখ, এটি অবশ্য ম্যাচ শুরুর আগেই জানিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। সেই মতো ম্যাচের মাঝেই স্টেডিয়ামে পৌঁছে যান কিং খান।

দলও তাকে হতাশ করেনি। শাহরুখের সামনে রাজস্থানকে ৩৭ রানে হারিয়েছে কলকাতা। উঠেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION