রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ‍উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের থানচির নাফাখুম পর্যটন স্পট দেখতে গিয়ে খালে ভেসে যাওয়া পর্যটক জাকারুল ইসলাম কাননের (৩৫) মরদেহ উদ্ধার হয়েছে।রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা রেমাক্রী খাল থেকে তার মরদেহটি উদ্ধার করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল বলেন, সাড়ে ১০টার দিকে কাননের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানটি দুর্গম হওয়ায় সেটি থানচি সদরে আনতে বিকেল হয়ে যাবে।

শনিবার ১৩ জনের একটি দলের সাথে নাফাখুম বেড়াতে গিয়েছিলেন ঢাকার উত্তরার বাসিন্দা কানন। সেখানে রেমাক্রী খালে সাঁতার কাটতে গিয়ে দুপুর সাড়ে বারোটার দিকে তিনি ভেসে যান। খবর পেয়ে বিজিবি ও পুলিশের সদস্যরা সারা দিন উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।রবিবার সকালে আবারো সন্ধান চালিয়ে রেমাক্রী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION