বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অপরাধে শিক্ষিকা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক:

ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের অপরাধে জেলে গেলেন এক শিক্ষিকা। জানা গিয়েছে, ওই ছাত্রের বয়স ১৬ আর অভিযুক্ত শিক্ষিকার বয়স ৩২ বছর।আমেরিকার উইসকনসিন রাজ্যের ওই শিক্ষিকাকে এর জন্য ক্ষমা প্রার্থণা করে একটি চিঠিও লিখতে হয়েছে।

কার্টনি রোজনস্কি নামের ওই শিক্ষিকাকে ছ’মাসের জেলের পাশাপাশি তিন বছর এমন জায়গায় কাজ করার নির্দেশ দিয়েছে আদালত, যেখানে ১৮ বছরের নীচে কোনও শিক্ষার্থী থাকবে না।

রায় শোনানোর সময় বিচারক অভিযুক্ত শিক্ষিকার উদ্দেশে বলেন, ‘‘আপনি শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে দুঃস্বপ্নের মতো। কারণ, শিক্ষক-শিক্ষিকাদের কাছে ছেলে-মেয়েরা সুরক্ষিত রয়েছেন বলেই বিশ্বাস করেন বাবা মায়েরা। কিন্তু আপনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন।

কার্টনি আদালতে জানিয়েছেন, তিনি এই সম্পর্ক শুরু করেননি। কিন্তু তিনি যখন বুঝতে পারেন, তার স্কুলের কোনও ছাত্রই তাকে মেসেজগুলি পাঠাচ্ছিল, তখন তার বিষয়টি থামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেই আত্মনিয়ন্ত্রণ দেখাতে পারেননি।

এই মামলার তদন্তকারী অফিসাররা শিক্ষিকা এবং ওই শিক্ষার্থীর সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন। তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ২০১৯ সালে ওই কিশোরের বাড়িতেই প্রথমবার তাদের শারীরিক ঘনিষ্ঠতা হয়। সেই সময়ে শিক্ষিকা এতটাই মদ্যপান করেছিলেন যে, তিনি বমিও করে ফেলেন। তদন্তকারীরা যখন ওই কিশোরের সঙ্গে কথা বলেন, সেও ঘটনার কথা স্বীকার করেছে।

সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION