বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্বকের জন্য পেঁপের নানা গুণ

লাইফস্টাইল ডেস্ক:

রূপচর্চায় পেঁপের জুড়ি নেই। মুখে মেখে নিলেই আপনার ত্বক পাবে পরিপূর্ণ পুষ্টি, ত্বকের বেশকিছু সমস্যাও কমবে। একাধিক সমস্যার সমাধানে পাকা পেঁপে বেশ কার‌্যকর-

ত্বকে উজ্জ্বলতা আনা: প্রাকৃতিকভাবে গায়ের রং উজ্জ্বল করে তুলতে সহায়তা করে পাকা পেঁপে। পেঁপেটা চটকে নিন, আধা কাপ মতো পরিমাণ হবে। তাতে একটা গোটা পাতিলেবুর রস নিংড়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে, গলায়, হাতে মেখে আধা ঘণ্টা রাখুন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

গোড়ালির ফাটা কমাতে: পেঁপে চটকে গোড়ালির ফাটা জায়গাগুলোয় লাগান। ২০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন। গোড়ালির ফাটা, শুকনো চামড়া, চুলকানি বা লালচেভাব, সবই কমে যাবে। পা ধুয়ে নেওয়ার পর খানিকটা অলিভ অয়েল পায়ে মেখে নেবেন।

দাগ দূর করতে: মুখে ব্রণের দাগ থেকে শুরু করে হাঁটু বা কনুইয়ের কালচেভাব, সবই কমাতে পারে পেঁপে। তবে তার জন্য দরকার কাঁচা পেঁপে। ব্লেন্ডারে দিয়ে পেঁপের টুকরোটা থেঁতো করে নিন, তাতে এক চা চামচ পাতিলেবুর রস মেশান। এবার এই মিশ্রণটা লেপে দিন কনুই আর হাঁটুতে। ব্রণের দাগের উপরেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকবার করলে দাগ হালকা হতে শুরু করবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION