বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

আইনমন্ত্রী জানালেন,প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে  তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাওয়া হয়, দেশে ধর্ষণের অপরাধ দমনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে কিনা? জবাবে আনিসুল হক বলেন, ‘বিবেচনা না। আমরা শাস্তি বৃদ্ধি করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (৭ অক্টোবর) আমাকে নির্দেশ দিয়েছেন, ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির প্রক্রিয়া (আইন সংশোধন) শুরু করার জন্য। তাই সাজা বাড়াতে আইন সংশোধন করার যে প্রক্রিয়া তা আমরা শুরু করে দিয়েছি।’

আগামী সপ্তাহের সোমবার (১২ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠকে ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির আইন সংশোধনের বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জসহ দেশের বিভন্ন জেলায় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর বিরুদ্ধে ফুসে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রতিবাদের ঝড়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণ অপরাধের সাজা বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION