রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লামায় নতুন করে করোনা রোগি শনাক্ত

ভয়েস প্রতিবেদক, লামা:

লামা উপজেলার গয়ালমারা গ্রামে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভি এসেছে।

এদিকে গয়ালমারা গ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।

করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত বান্দরবানে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন ৬৬৯ জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৭২ জন। করোনায় সংক্রমিত হয়ে জেলায় এখনো কোনো ব্যক্তি মারা না গেলে ও এ পর্যন্ত ৯ জন রোগী আইসোলেশনে ভর্তি ছিলেন তার মধ্যে সুস্থ হয়ে নাইক্ষংছড়ি উপজেলায় একজন বাড়ি ফিরে গেছেন।

করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত বান্দরবানে ২ জনের মৃত্যু হয়েছে এবং তার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পাড়া লকডাউন করে রাখা হয়।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৬১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার মধ্যে ৩৮৭ জনের পরীক্ষার রির্পোট এসেছে এদের মধ্যে ৯ জনের নমুনা পজিটিভি পাওয়া গেছে।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে বান্দরবানের তিন উপজেলা লামা, নাইক্ষংছড়ি ও আলীকদম উপজেলায় চলছে লকডাউন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION