মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

অভিনেত্রী জ্যাকলিনের পরিবর্তে আলিয়া

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের একজন তিনি।বর্তমানে বেশ কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন আলিয়া। এবার নতুন একটি শ্যাম্পুর ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন এই অভিনেত্রী।
২০১৬ সালে ‘ডিশুম’ সিনেমা মুক্তির পর এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এখন তার পরিবর্তে এই ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করবেন আলিয়া। বলিউড হাঙ্গামা এই তথ্য জানিয়েছে।

এদিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষের শিকার হচ্ছেন আলিয়া। সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে। পাশাপাশি বলিউডে স্বজনপ্রীতির বিষয়টি নিয়েও অনেকে সোচ্চার হয়েছেন। ধারণা করা হচ্ছিল, এতে হয়তো আলিয়ার ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। তবে উল্টো নতুন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন তিনি।

আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সড়ক টু’। এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, করন জোহরের ‘তখত’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি।

অন্যদিকে নেটফ্লিক্সের ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন জ্যাকলিন। তার পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। এতে আরো অভিনয় করছেন জন আব্রাহাম ও রাকুল প্রীত সিং।অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের একজন তিনি।

বর্তমানে বেশ কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন আলিয়া। এবার নতুন একটি শ্যাম্পুর ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন এই অভিনেত্রী।

২০১৬ সালে ‘ডিশুম’ সিনেমা মুক্তির পর এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এখন তার পরিবর্তে এই ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করবেন আলিয়া। বলিউড হাঙ্গামা এই তথ্য জানিয়েছে।

এদিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষের শিকার হচ্ছেন আলিয়া। সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে। পাশাপাশি বলিউডে স্বজনপ্রীতির বিষয়টি নিয়েও অনেকে সোচ্চার হয়েছেন। ধারণা করা হচ্ছিল, এতে হয়তো আলিয়ার ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। তবে উল্টো নতুন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন তিনি।

আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সড়ক টু’। এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, করন জোহরের ‘তখত’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি।

অন্যদিকে নেটফ্লিক্সের ‘মিসেস সিরিয়াল কিলার’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন জ্যাকলিন। তার পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। এতে আরো অভিনয় করছেন জন আব্রাহাম ও রাকুল প্রীত সিং।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION