সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.)

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ২০ হাজার মার্কিনি।ওয়োর্ল্ডো মিটারের রবিবার বাংলাদেশ সময় সকালের তথ্যে এমন চিত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৯ লাখ ৯২ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ১৯ হাজার ৭০০ জন।

সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রায় ৭১ লাখ ২০ হাজার‌ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজারের বেশি মানুষ। বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।

করোনা সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে প্রায় ৫১ লাখ মানুষের কভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫শ’র বেশি মানুষ।

এদিকে শীত মৌসুম আসতেই ইউরোপসহ উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে।

এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৩ কোটি ৭৭ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮১ হাজার ৪শ’র বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION