বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘শিবে’ সিনেমায় না জানিয়ে চুমু, কাজলের কাছে ক্ষমা চান অজয়

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন। অভিনয় ক্যারিয়ারের প্রায় ২৫ বছর ‘নন কিসার’ তকমা নিয়ে ছিলেন। এই সময়ে পর্দায় কখনোই সহ-অভিনেত্রীদের সঙ্গে চুম্বন দৃশ্য করেননি তিনি। কিন্তু ‘শিবে’ সিনেমার জন্য তার এই শর্ত ভেঙেছিলেন অজয়।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘শিবে’ সিনেমায় অভিনেত্রী এরিকা করকে চুমু খেয়েছিলেন এই অভিনেতা। আর এই দৃ্শ্য কাজলকে না জানিয়েই করেছিলেন। তবে পরবর্তী সময়ে এই অভিনেত্রীর কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন অজয়।

এ প্রসঙ্গে একটি টিভি অনুষ্ঠানে কাজল বলেন, “অজয় আমাকে আগে এই কথা একদমই বলেনি। অনুমতি নেওয়ার আগে সে আমার কাছে ক্ষমা চেয়ে বলে, ‘আমি চুম্বন দৃশ্য করেছি, এখন দুঃখ প্রকাশ করছি।”

চুম্বন দৃশ্যটি দেখে ঈর্ষান্বিত হয়েছেন কিনা প্রশ্ন করা হলে কাজল বলেন, ‘আমি এটি সম্পর্কে জানতামই না! কিন্তু যখন দেখেছি আমি রাগের ভান করেছিলাম।’

রেলিয়ান্স এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘শিবে’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন অজয় দেবগন। সহ-প্রযোজনায় ছিলেন কাজল। সিনেমাটিতে অজয় দেবগন, এরিকা কর ছাড়াও অভিনয় করেন— সায়েশা সাইগাল, অ্যাবিগেল ইয়েমস, বীর দাশ প্রমুখ। এতে একজন পর্বতারোহীর ভূমিকায় দেখা যায় অজয়কে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION