মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

বাংলাদেশ চীন থেকে আরো ৭টি প্রশিক্ষণ বিমান পেল

ভয়েস নিউজ ডেস্ক:

বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য চীন থেকে ক্রয় করা ৭টি বিমান দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, চীনের তৈরী অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় CATIC এর মাধ্যমে বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে।

এই ৭টি বিমান দেহং মাংসি, চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সরাসরি সফল ফেরী ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে অবতরন করে।

ওই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক, পিএসসি, জিডি (পি)। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরনের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতিতে সেখানে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসাররা বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সঙ্গে নতুন ক্রয়কৃত এ ৭টি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে। সূত্র:পূর্বপশ্চিম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION