মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

নিরঙ্কুশ জয় পেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন

ভয়েস নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি দেশটির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। তাতে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কোনো দল নিউজিল্যান্ডে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। খবর সিএনএন।

দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে দেখা গেছে, জেসিন্ডার মধ্যপন্থী বাম গড়ানোর লেবার পার্টি ৪৯.২ শতাংশ ভোট পেয়েছে। সে হিসেবে পার্লামেন্টের মোট ১২০টি আসনের প্রায় ৬৪টি যাবে দলটির ঘরে। ১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেনি।

ভোট গণনা শেষ না হলেও এটা নিশ্চিত যে, লেবার পার্টিই থাকছে নিউজিল্যান্ডের ক্ষমতায়। বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন ন্যাশনাল পার্টির জুডিথ কলিন্স। এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন জুডিথ। লেবার পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এই ফলের জন্য আপনাদের অভিনন্দন। আমি বিশ্বাস করি এটা লেবার পার্টির অভাবনীয় ফল।’

ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেসিন্ডা। তিনি বলেন, ‘অসংখ্য মানুষ যারা আমাদেরকে তাদের ভোট দিয়েছেন, নিউজিল্যান্ডের পুনর্গঠন অব্যাহত রাখায় আস্থা রেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ।’ সূত্র:আমাদের সময়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION