রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

ফৌজদারি অপরাধ গণ্য করতে রিট: ধর্ষণ নিয়ে সালিশ

হাইকোর্ট,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ধর্ষণের ঘটনায় সালিশকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী শাহিনুজ্জামান।

১৮০ দিনের মধ্যে ধর্ষণের মামলা নিষ্পত্তি, টানা বিচার চলার বিধান ও আদেশ কার্যকর করার নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চের অনুমতি নিয়ে এ রিট আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী ইয়াদিয়া জামান।

তিনি বলেন, গত ৫ থেকে ১০ বছরে দেশে থানায় ধর্ষণসহ যৌন নির্যাতনের মামলা হয়েছে; কতগুলো মামলা বিচারের জন্য পাঠানো হয়েছে সেসব তথ্য জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

“নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০(৬) ধারা অনুযায়ী ধর্ষণ মামলার বিচার রুদ্ধদ্বার কক্ষে হতে পারে, তা বিচার শুরুর আগেই প্রত্যেক ভিকটিমকে জানানোর নির্দেশনা চাওয়াও হয়েছে।”

আইন, স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিটে বিবাদি করা হয়েছে বলে জানান এ আইনজীবী।

১৩ অক্টোবর আইনজীবী ইয়াদিয়া জামান ধর্ষণের মামলায় আইন ও হাই কোর্টের নির্দেশনার বাস্তবায়ন চেয়ে বিবাদিদের কাছে আইনি নোটিস দেন।

কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় রিট আবেদন করা হয়েছে। সূত্র:বিডিনিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION