বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কলার মোচার যতগুন

লাইফস্টাইল ডেস্ক:

কলার মোচার মধ্যে রয়েছে কার্বো-হাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, ম্যাগনেশিয়াম, ভিটামিন-ই। আর তাই তো প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এটি। জেনে নিন এর নানা উপকার সম্পর্কে

ইনফেকশন প্রতিরোধ করে

কলার মোচায় থাকা উপাদান জীবাণুর সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। এটি ম্যালেরিয়ার ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। মোচা শরীরে কোনো ধরনের পরজীবী ব্যাকটেরিয়াকে জন্মাতে দেয় না বলে শরীর সুস্থ থাকে।

ক্যানসার দূরে রাখে

শরীরে ফ্রি রেডিক্যালসের উপস্থিতি বিভিন্ন ধরনের রোগের কারণ হতে পারে। কলার মোচার নির্যাস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। প্রাথমিকভাবে ক্যানসারকেও দূরে রাখতে সাহায্য করে মোচা। বয়স হলে ত্বকে বলিরেখা পড়ার হাত থেকেও রক্ষা করে।

ডায়াবেটিস ও অ্যানিমিয়া নিয়ন্ত্রণ করে

ডায়াবেটিস ও নারীদের অ্যানিমিয়া রোধে কলার মোচার উপকারিতা অপরিসীম। রক্তে চিনির পরিমাণ কমাতে এটি অতুলনীয়, আবার শরীরের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়িয়ে দেয়। যার ফলে অ্যানিমিয়া দূরে থাকে।

ঋতুস্রাবের সমস্যা দূর করে

ঋতুস্রাব চলাকালে রক্তপাতের সমস্যায় ভোগেন অনেক নারী। এতে শরীর দুর্বল হয়ে পড়ে, ব্যথাও হয় প্রচণ্ড। এসবের সহজ সমাধান হতে পারে মোচা। প্রতিদিন অন্তত এক কাপ করে রান্না করা মোচা খেতে পারেন। এর সঙ্গে দই মিশিয়ে খেলে আরও ভালো উপকার পাবেন। কলার মোচা দেহে প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধি ঘটায়।

উদ্বেগ নিয়ন্ত্রণে রাখে

মুড সুইংয়ের সমস্যা কমাতে ডায়েটে রাখুন কলার মোচা। এটি মুড সুইং নিয়ন্ত্রণ করে উদ্বেগ কমাতে সাহায্য করে। আর তাই অ্যান্টি ডিপ্রেশনের জন্য আলাদা করে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION