মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর

প্রেস বিজ্ঞপ্তি:

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। করোনার কারণে এবার দিবসটিতে ব্যাপক কোন আয়োজন নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চালানো হচ্ছে সচেতনতা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক প্রস্তুতি সভা ২১ অক্টোবর বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্টিত হয়।

নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি মো: জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক অধ্যাপক জুবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক ফকির আলমগীর, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, যুব বিষয়ক সম্পাদক মোঃ সাকিল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল আলম বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন সুলতানা প্রিয়া, কার্যকরি সদস্য সাংবাদিক আবদুল মজিদ, জামাল হোসেন চৌধুরী, পারভিন সুলতানা, বিশ্বজিত ভৌমিক, গোলসান আরা, রফিকুর রহমান, ফরিদুল আলম, আমির হোসেন, আবদুল  মাবুদ, রেজাউল করিম প্রমুখ।

প্রস্তুতি  সভায় ২২ অক্টোবর জাতীয়  নিরাপদ সড়ক দিবসে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা ও সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসের শুরুতে সকাল ৯টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক র‍্যালীর আয়োজন করা হবে।

এরপর এর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION