বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেবের সঙ্গে ১৫দিন দুবাই থাকবেন মিতু

বিনোদন নিউজ ডেস্ক:

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ সিনেমায় তার অভিনয়ের কথা শোনা যায়, কিন্তু সর্বশেষ তা আর হয়ে ওঠেনি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ঘোষণা দেয়, ‘কমান্ডো’ নামে নতুন সিনেমা নির্মাণ করছে তারা। আর এতে দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। করোনার আগে কলকাতায় সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণের কাজ হয়। তারপর করোনার কারণে থেমে যায় শুটিংয়ের কাজ।দীর্ঘদিন অপেক্ষার পর সিনেমাটির শুটিং নভেম্বরের শুরুতে শুরু হতে যাচ্ছে। তবে দেশে নয়, দুবাইয়ে টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১ নভেম্বর ঢাকা ছাড়বেন জাহারা মিতু, একই দিনে ইন্ডিয়া থেকে দুবাই যাবেন দেব। রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন চিত্রনায়ক শান্ত খান।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন জাহারা মিতু। গত বছর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে ওই সিনেমার কাজ আটকে আছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION