মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

আজ সপ্তমী, পূজা শেষে অঞ্জলি

ভয়েস নিউজ ডেস্ক:

উৎসবপ্রিয় সনাতন বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছে পূজার আনন্দে। মণ্ডপে মণ্ডপে মন্ত্রের ধ্বনিতে যেন উচ্চারিত হচ্ছে বাঙালি হিন্দুর হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার।সেই জোয়ারে ভেসে দুর্গোৎসবের ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমী।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শুরুতেই বিশেষ রীতি মেনে স্নান করানো হয় মা দুর্গাকে। এসময় দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান সেরে, বস্ত্র ও নানা উপচারে মায়ের পূজা অনুষ্ঠিত হয়।

এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর এবারের পূজার প্রথম অঞ্জলি। উপোস রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করবেন ভক্তরা।

এ বিষয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল বলেন, সপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী সবগুলো দিনই আমাদের জন্য বিশেষ আনন্দের। এবার তো উৎসব হবে না, শুধু নিয়মের পূজাটি আমরা করবো। সকালের পূজো শেষে আমরা মায়ের পায়ে অঞ্জলি দেবো। এসময় স্বাস্থ্যবিধি মেনেই অঞ্জলি দেওয়া হবে এবং এবার ভক্তদের প্রসাদ দেওয়াও বন্ধ রয়েছে।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী গেছে। আজ সকালের পূজো সকাল সাতটা থেকে শুরু হয়ে শেষ হবে সকাল সাড়ে ১০টায়। এরপর সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অঞ্জলি দেওয়া হবে। আর ১২টা এক মিনিটে বাংলাদেশসহ বিশ্বের সমস্ত মানুষ যেন করোনা মহামারি থেকে মুক্তি পায়, সেই উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হবে সমস্ত মণ্ডপে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION