মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

করোনা নিয়ন্ত্রণে স্পনে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক:

ছোঁয়াচে করোনাভাইরাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিকে জরুরি অবস্থা এবং গোটা দেশজুড়ে রাত্রিকালীন কারফিউ আরোপ করেছেন স্পেন। রোববার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই ঘোষণা দেন বলে বিবিসি’র খবর।

ফ্রান্সও এর আগে করোনার পরবর্তী ঢেউ সামলাতে রাজধানী প্যারিসসহ নয়টি শহরে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি বিবেচনায় কারফিউয়ের পরিধি এরই মধ্যে আরও বাড়িয়েছে দেশটি।

স্পেনে স্থানীয় সময় রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা। প্রতিদিন কারফিউ থাকবে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী সানচেস জানিয়েছেন, এসব জরুরি পদক্ষেপের আওতায় স্থানীয় কর্তৃপক্ষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের ভ্রমণও নিষিদ্ধ করতে পারবে।

করোনা নিয়ন্ত্রণে নতুন নিয়মগুলো প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য জারি করা হলেও তা ছয় মাস পর্যন্ত বাড়াতে আইনসভাকে বলেছেন বলে জানিয়েছে স্পেন প্রধানমন্ত্রী।

চলতি বছরের শুরুতে কভিড-১৯ এর প্রথম ধাক্কায় স্পেনকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। বৈশ্বিক শনাক্তের তালিকায় দীর্ঘদিন ইউরোপের দেশটির অবস্থান ছিল শীর্ষ পাঁচে। এই সময়টায় কঠোর লকডাউনের মতো সিদ্ধান্ত নেয় তারা।

বেশ কিছুদিন সংক্রমণ পরিস্থিতি নিম্নগামী থাকার পর ইউরোপের অধিকাংশ দেশজুড়ে করোনার ঢেউ আবার উঠতির দিকে। দ্বিতীয় ধাপের সংক্রমণের কবলে পড়েছে স্পেনও।

এদিকে, নতুন সংক্রমণ রোধে ইতালিতেও রোববার নতুন নির্দেশনা জারি করেছে। দেশটির সরকার জানিয়েছে, ধীরে ধীরে করোনারোগী শনাক্ত বাড়ছে। এর ফলে দেশের স্বাস্থ্যসেবা কাঠামোয় ব্যাপক চাপ পড়তে পারে।

ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, সবশেষ চব্বিশ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন ৪ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৬০ হাজার ছুঁই ছুঁই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION