মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

চাঁদে প্রচুর পানির সন্ধান

ভয়েস নিউজ ডেস্ক:

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিপুল পরিমাণ পানির সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। এর যথেষ্ট প্রমাণসহ সোমবার নেচার অ্যাস্ট্রোনমিতে দুটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

আগের ধারণাগুলোতে বলা হচ্ছিল, চাঁদে ছিটেফোঁটা পানি থাকতে পারে। নতুন গবেষণায় বলা হয়েছে, অল্প নয় উপগ্রহটিতে অনুমানের চেয়েও অনেক বেশি পানির সন্ধান মিলেছে। সেই সঙ্গে চাঁদের সূর্যালোকের পৃষ্ঠদেশে এই প্রথম পানির অস্তিত্ব পাওয়া গেল।

‘আণবিক জলের অস্তিত্বের স্পষ্ট এই আবিষ্কার’ চাঁদে ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরও গভীর অভিযান ও অনুসন্ধান চালানো সহজ করবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীদের লক্ষ্য এখন, চাঁদের প্রাকৃতিক উপকরণগুলোতে পানির আধারটি আটকে রাখা।

নেচার অ্যাস্ট্রোনমিতে দুটি গবেষণা প্রতিবেদনে চাঁদে বিপুল পরিমাণ পানির পাওয়ার প্রমাণগুলো তুলে ধরা হয়েছে বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।

আগের গবেষণাগুলোতে বলা হয়েছিল, চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশের গর্তগুলোতেই কেবল পানির পানির আছে। সবশেষ আবিষ্কারে বিজ্ঞানীদের দাবি, চাঁদের সূর্যালোক পৃষ্ঠেও আণবিক পানি রয়েছে।

ভার্চুয়াল টেলিকনফারেন্সে চাঁদে বিপুল পরিমাণ পানির একটা অনুমানও দিয়েছেন গবেষণা দলের সদস্য, ম্যারিল্যান্ডের নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের পোস্ট ডক্টরাল ফেলো ক্যাসে হনিব্যাল- “চাঁদের মাটির প্রতি এক ঘন মিটারে গড়পড়তায় পানির পরিমাণ হতে পারে ১২ আউন্সের এক বোতল।”

নাসার মানব অনুসন্ধান অধিদপ্তরের পরিচালক জ্যাকব ব্লিচার বলেছেন, চন্দ্রপৃষ্ঠে পানির এই আধারের প্রকৃতিটা বিজ্ঞানীদের বুঝতে হবে। এর ফলে এসব পানি ভবিষ্যতে চাঁদের অনুসন্ধান চালনাকারীদের ব্যবহারের জন্য কতটা সহজ হবে তা জানায় সহজ হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION